রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে ২৮ মার্চ তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী শুরু হবে।কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস্) নামের একটি প্রতিষ্ঠান ‘অষ্টম ঢাকা মোটর শো-২০১৩’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করছে।ঢাকায় সেমস্ বাংলাদেশের কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রদর্শনীর বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সেমস্ গ্লোবাল-ইউএসএর সভাপতি ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার এবং সেমস্ গ্লোবাল-বাংলাদেশের বিপণন ও পরিচালন মহাব্যবস্থাপক আহবাব এ সোবহান। সেমসে্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রদর্শনীটি বাণিজ্যিক ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।