বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ টানা দ্বিতীয়বারের মতো ‘ঢাকা ট্রাভেল মার্ট’ শীর্ষক আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পনসর বা পৃষ্ঠপোষক হয়েছে। আগামী ১৪ থেকে ১৬ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা অনুষ্ঠিত হবে।দশমবারের মতো মেলাটির আয়োজন করছে ভ্রমণবিষয়ক ইংরেজি ম্যাগাজিন পাক্ষিক দি বাংলাদেশ মনিটর।এ ব্যাপারে বাংলাদেশ মনিটর ও ইউনাইটেড এয়ারওয়েজের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এতে ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবীরুল আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সই করেন। চুক্তি অনুযায়ী এবার মেলাটির নামকরণ করা হয়েছে মনিটর-ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩। এই মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। বিজ্ঞপ্তি।