ঢাকা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীন এই সভার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান এবং উপব্যবস্থাপনা পরিচালকেরা তানভীর রহিম, কায়সার তমিজ আমীন ও নিয়াজ মোহাম্মদ খান উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মেলনে শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় ও ইউনিটপ্রধানেরা অংশ নেন।এতে ব্যাংকের ২০১০ সালের প্রথম ছয় মাসের সাফল্য-ব্যর্থতার খতিয়ান এবং পরবর্তী ছয় মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।সম্মেলনে চলতি ২০১০ সালে ব্যাংকের আরও বেশ কিছু শাখা ও নিজস্ব এটিএম বুথ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সম্মেলনে করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস, ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইসলামিক ব্যাংকিং ও অফ-শোর ব্যাংকিং প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।