জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশের উপকূলীয় এলাকা রক্ষা করতে নেওয়া তিনটি প্রকল্পে সহযোগিতা করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রায় ৮৭ লাখ ৫০ হাজার ডলার ব্যয় হবে।
এ ব্যাপারে ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) গত বুধবার ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, ইআরডির অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী এ চুক্তিতে সই করেন। এই প্রকল্পগুলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে বৃক্ষনিধনের (আরইডি) কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধ এবং কার্বন নিঃসরণের মাত্রা কমাতে জাতিসংঘের সহায়তা নেওয়া উদ্যোগের অংশ।
বিজ্ঞপ্তি