প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আলম খান। এর আগে তিনি মধুমতী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস ছিলেন। ২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যাংকিং, সিন্ডিকেশনস ফাইন্যান্সিং, করপোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ক্ষুদ্রঋণ, গ্রিন ব্যাংকিং, সাস্টেইনেবল রিপোর্টিং ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন এবং পরে প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। বিজ্ঞপ্তি।