আন্দামান সাগরে অবস্থিত থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ফুকেটে আগামী ১০ ডিসেম্বর থেকে দৈনিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন। ব্যাংককের পর ফুকেট হবে থাইল্যান্ডে এমিরেটসের দ্বিতীয় গন্তব্য।এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এ প্রসঙ্গে বলেন, ‘থাইল্যান্ড আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে দুবাই-ব্যাংকক পথে এমিরেটসের দৈনিক চারটি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে একটি সুপার জাম্বো এয়ারবাস এ-৩৮০ চালিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ ভ্রমণকারীদের মধ্যে ফুকেট একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে স্থান লাভ করবে।’এমিরেটস বর্তমানে ৭৪টি দেশের ১২৫টি গন্তব্যে চলাচল করছে। বিজ্ঞপ্তি।