চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নবনির্বাচিত পরিচালকেরা গতকাল মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন। চেম্বার ভবনে এরপর পরিচালকদের অভিষেক অনুষ্ঠান হয়েছে।
নবনির্বাচিত ২৪ জন পরিচালক ২০১৫-১৬ মেয়াদে চেম্বারের নেতৃত্ব দেবেন। এই সময়ে মাহবুবুল আলম সভাপতি, নুরুন নেওয়াজ জ্যেষ্ঠ সহসভাপতি এবং সৈয়দ জামাল আহমেদ সহসভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগের মেয়াদেও (২০১৩-১৪) তাঁরাই নেতৃত্বে ছিলেন।