দেশের ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে জাপানের শার্প করপোরেশনের আগ্রহ

জাপানের শার্প করপোরেশন বাংলাদেশে ইলেকট্রনিকস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ঢাকার একটি হোটেলে গত শনিবার শার্প অ্যাকোস কোয়াট্রন থ্রি-ডি টিভির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শার্পের কর্মকর্তারা এ আগ্রহ প্রকাশ করেন। দেশে শার্প ব্র্যান্ডের পণ্য বাজারজাত করছে এসকোয়্যার ইলেকট্রনিকস।অনুষ্ঠানে শার্প-রক্সি সেলস, সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক হেদেকি তাই; বিএম নাগানো জাপানের গ্রুপ প্রেসিডেন্ট মাসামি হাসেগাওয়া; এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হাবিব, পরিচালক মোসাদ্দার হোসেন, এসকোয়্যার ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক মো. মনজুরুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।