দেশের বাজারে ওয়াইল্ড স্টোন ব্র্যান্ডের সুগন্ধি

বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের সুগন্ধি পণ্য বাজারজাত করতে যাচ্ছে নাভা ডিস্ট্রিবিউশন। গত ৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে এই ব্র্যান্ড বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠান হয়। দীর্ঘস্থায়ী সুগন্ধির জন্য জনপ্রিয় ডিওডোরেন্ট পণ্য প্রতিষ্ঠান ‘ওয়াইল্ড স্টোন’। এর পণ্যের মধ্যে রয়েছে ডিওডোরেন্ট স্প্রে, পারফিউম স্প্রে, ট্যালকম পাউডার, সাবান ও শেভ করার সামগ্রী। প্রতিষ্ঠানটি ভারতের প্রথম সারির তিনটি ডিওডোরেন্ট প্রতিষ্ঠানের একটি। ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে পণ্য বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির পণ্য আধুনিক, টেকসই। পণ্যগুলো ফ্রান্সের বিশেষজ্ঞদের দিয়ে নিয়ন্ত্রিত। বিজ্ঞপ্তি।