
বাংলাদেশে কেএফসির কার্যক্রম পরিচালনার নয় বছর পূর্ণ হয়েছে গতকাল ৬ সেপ্টেম্বর। ২০০৬ সালে এ দেশে ব্যবসা শুরু করে কেএফসি।
ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের চিকেন ব্র্যান্ড কেএফসি নিয়ে আসে। এর প্রথম শাখাটি খোলা হয় রাজধানীর গুলশানে। তখন থেকে ট্রান্সকম ফুডস লিমিটেড ধারাবাহিকভাবে বৈশ্বিক মানসম্পন্ন খাদ্যপণ্য নিয়ে আসছে।
একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে একের পর এক শাখা খুলে চলেছে। বর্তমানে কেএফসির শাখার সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি। সব
শাখায়ই ভোক্তাদের সর্বোত্তম মানসম্পন্ন খাবার পরিবেশনে কেএফসি দৃঢ়প্রতিজ্ঞ।
কেএফসি সব সময় এ দেশের ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে নিত্যনতুন ও বৈচিত্র্যপূর্ণ খাদ্য পরিবেশন করে চলেছে।
ট্রান্সকম ফুডস লিমিটেড ব্যবসায়, মূল্য, পণ্য ও সেবা মানের দিক থেকে কেএফসিকে ইয়াম! ইন্টারন্যাশনালের সেরা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। বিজ্ঞপ্তি।