দোহারের জয়পাড়ায় এবি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

এবি ব্যাংকের ঢাকার দোহারের জয়পাড়া শাখায় সম্প্রতি একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।এটিএম বুথটির উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রাহমান, ইভিপি ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান এহসান কে শোয়েব এবং ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার ইমতিয়াজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এটিএম বুথটি থেকে ভিসা ও ই-ক্যাশ কার্ড ব্যবহারকারীরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলনসহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। বিজ্ঞপ্তি।