নওগাঁর ধামইরহাটের পূর্ব বাজার সদর রোডে ওয়ালটনের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত শুক্রবার শোরুমটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সরকার, অধ্যক্ষ শহীদুল ইসলাম, জি আহম্মেদ এন্টারপ্রাইজের পরিবেশক এ টি এম বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।শোরুমটির উদ্বোধন শেষে বাজার ফুটবল মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ইলিয়াস কাঞ্চন দেশি প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য কেনার জন্য স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান।