নতুন আইসক্রিম কেক বিপণন শুরু করেছে পোলার

ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পোলার আইসক্রিম) ভোক্তাদের জন্য সম্প্রতি হার্ট টু হার্ট আইসক্রিম কেক নামে সস ও রিপল-সমৃদ্ধ ভ্যানিলার বিপণন শুরু করেছে।এটির মোড়ক উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান। এ সময় কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান গোলাম হাবীব, বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান এস এম মমতাজুল ইসলাম এবং কারখানার মহাব্যবস্থাপক আখতারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।