কাতার এয়ারওয়েজ শিগগিরই বাংলাদেশে আরও একটি ফ্লাইট চালু করবে। যাত্রীদের ভ্রমণের আরও বেশি সুযোগ করে দিতে কাতার এয়ারওয়েজ ঢাকা থেকে দোহায় তৃতীয় ফ্লাইটটি চালু করবে। ১ এপ্রিল থেকে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে ইকোনমি ও বিজনেস ক্লাস ভাড়ার ওপর দেওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়। নতুন ফ্লাইটটি ১ এপ্রিল থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ছেড়ে যাবে এবং রাত ১১টায় কাতারের রাজধানী দোহায় পৌঁছাবে। দোহা থেকে রোজ সকাল নয়টায় ছেড়ে ঢাকায় বিকেল ৪টা ৫০-এ পৌঁছাবে। বিজ্ঞপ্তি