এমিরেটস এয়ারলাইন নববর্ষ ২০১৩ উপলক্ষে বিশ্বব্যাপী ১২০টির বেশি গন্তব্যে সাশ্রয়ী বা ইকোনমি শ্রেণী টিকিটের ওপর ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় প্রদান করছে। এ মূল্য ছাড় পেতে হলে যাত্রীদের ২৬ ডিসেম্বর ২০১২ থেকে ১০ জানুয়ারি ২০১৩-এর মধ্যে টিকিট বুকিং এবং ১৮ জানুয়ারি থেকে ১০ জুন ২০১৩-এর মধ্যে ভ্রমণ করতে হবে। নববর্ষ ছাড় ঘোষণা করেন বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠী। এমিরেটস ঢাকা-দুবাই রুটে ১৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।