ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মার্কেটে সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের ৪৯৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আহ্মদ আল-কবির। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল।অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী মো. নেয়ামতউল্লাহ ও মহাব্যবস্থাপক আরিফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জেবু সুলতানা, নবীনগর শাখার ব্যবস্থাপক মো. মাশিকুর রহমান ও সিনিয়র অফিসার জহিরুল ইসলাম, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মো. আবু মোছা, সাংবাদিক আবু কামাল খন্দকার প্রমুখ।