এক লাখ ৪০০ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে ১০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলে চলতি ২০১০-১১ মাড়াই মৌসুম শুরু করেছে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গত শুক্রবার চিনিকলটির নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক আখচাষি সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস, নাটোরের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান প্রমুখ।