নারায়ণগঞ্জে এইচএসবিসি ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মশালা

মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের জন্য সম্প্রতি দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ ও এইচএসবিসি যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাবে এ কর্মশালার আয়োজন করে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান ও উপ-মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান আবদুল্লাহ এ মামুনসহ পদস্থ কর্মকর্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।