বিশ্ব নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এসএমই বিভাগ সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের বনানী শাখায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় নারী উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা ইবিএলকে আরও সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ। পারসোনার কর্ণধার কানিজ আলমাস, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি ও কনা রেজাসহ বিশিষ্ট নারী উদ্যোক্তারা আলোচনায় অংশ নেন।এ ছাড়া অনুষ্ঠানে ইবিএলের হেড অব বিজনেস খোরশেদ আলম ও হেড অব স্মল বিজনেস আনোয়ার ফারুকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।