বগুড়ায় এক মতবিনিময় সভায় নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণসেবা প্রদানের দাবি জানানো হয়েছে।ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরামের (ডিডব্লিউবিএফ) বগুড়া শাখা সম্প্রতি অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করে।সভায় ডিডব্লিউবিএফের বগুড়া শাখার সভাপতি জাকিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক ফেরদৌস আখতার এবং অগ্রণী ব্যাংকের বগুড়া প্রধান ও ডিজিএম বোরহানউদ্দিন ফারুক আহমেদ, শাখা ব্যবস্থাপক আলী আকবর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল্লাহ ও সিনিয়র অফিসার আখতার হাসান উপস্থিত ছিলেন।