নারী পোশাকশ্রমিকদের উন্নত পরিবার পরিকল্পনা, প্রজননস্বাস্থ্য এবং সরাসরি পরিবার পরিকল্পনা উপকরণ দেবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ ব্যাপারে সংগঠনটি গতকাল ডাইরেক্টরেট জেনারেল অব ফ্যামিলি প্লানিং (ডিজিএফপি) ও এনজেন্ডার হেলথ বাংলাদেশের (ইএইচবি) সঙ্গে একটি চুক্তি করেছে। এতে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, ডিজিএফপির মহাপরিচালক ওয়াহিদ হোসেন ও ইএইচবির প্রতিনিধি আবু জামিল ফয়সাল সই করেন।
বিজ্ঞপ্তি