শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ৯৬০তম শাখা উদ্বোধন করা হয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত শনিবার বিকেলে এই শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, কাঁকরকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ ও কৃষক তোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি মোখতার হোসেন।