
নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য তৈরি পোশাক প্রস্তুতকারক মালিকদের সংগঠন বিজিএমইএ ৪০ হাজার পিস তৈরি পোশাক সামগ্রী হস্তান্তর করেছে। এর মধ্যে রয়েছে জ্যাকেট, সোয়েটার, জেন্টস প্যান্ট, লেডিস প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম জিনস প্যান্ট ও শিশুদের পোশাক।
আজ রোববার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে বিজিএমইএর পক্ষ থেকে বিজিএমইএর সহসভাপতি শাহিদ উল্লাহ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তৈরি পোশাক হস্তান্তর করেন। এ সময় ঢাকায় নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন।