নোয়াখালীতে থ্রিজি সেবা চালু করল গ্রামীণফোন

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন নোয়াখালীতে থ্রিজি সেবা চালু করেছে।
জেলা শহরের মাইজদী বাজার এলাকায় গ্রামীণফোন সেন্টারে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দোলা, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান রেজাউল করিম, গ্রামীণফোন সেন্টারের ব্যবস্থাপক রমিজুল ইসলাম, পরিচালন ব্যবস্থাপক দেওয়ান তৌহিদুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা তৈয়বুর রহমান প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত মোটর শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।