ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৬০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩ অক্টোবর বেলা ১১টায় ঢাকার কারওয়ান বাজারে এনএলআই টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৮ আগস্ট।