পর্যটকদের সুবিধার্থে পাবনা জেলা সদরে জালালপুর গ্রামে তৈরি হচ্ছে আধুনিক তিন তারকা হোটেল।
গতকাল মঙ্গলবার দুপুরে শিল্পপ্রতিষ্ঠান ইনিভার্সাল গ্রুপের রত্নদীপ রিসোর্টে এই হোটেলের নির্মাণকাজ উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ঘোষ ও ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।