এবি ব্যাংক লিমিটেডের ৮২তম শাখা গতকাল সোমবার পাবনায় উদ্বোধন করা হয়।নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবি ব্যাংকের আঞ্চলিক রিলেশনশিপ ব্যবস্থাপক আবদুল মালেক, শাখা ব্যবস্থাপক মো. তালেব তাহেরসহ উত্তরবঙ্গ অঞ্চলের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।