ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পারটেক্স স্টার গ্রুপ এবং তথ্যপ্রযুক্তি (আইটি) সলিউশন প্রোভাইডার স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সলিউশন বাস্তবায়ন বিষয়ে এ চুক্তি সম্পাদন করা হয়।চুক্তিটির আওতায় স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড নিজস্ব বিশেষজ্ঞ ও কর্মীদের দিয়ে পারটেক্স স্টার গ্রুপে বিশ্বখ্যাত ওরাকল ইআরপি সলিউশন চালু করবে।পারটেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার ও স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।