পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নতুন প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারে উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী গতকাল রোববার সিটি সেন্টারের লেভেল ১৭-তে এই কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইআইডিএফসির চেয়ারম্যান মো. মতিউল ইসলামসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি