বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় গৃহায়ণ খাতে ঋণ দিতে শুরু করেছে।বিআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক সম্প্রতি ঋণগ্রহীতা আবদুল মোতালেবের হাতে ঋণের চেক হস্তান্তর করেন। এ সময় বিআইএফসির ডিএমডি ইনামুর রহমান, সিএফও আহসানুল বারী, ব্যবসায় প্রধান সৈয়দ ফখের ফয়সালসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।