সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করতে সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী এবং সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবির। সভাপতিত্ব করেন মৌলভীবাজার অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর। বিজ্ঞপ্তি।