নারায়ণগঞ্জে বিজিএমইএ এবং বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ক্রোনি গ্রুপের রপ্তানিমুখী নিটপোশাক কারখানার তিন শতাধিক শ্রমিককে বিনা মূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি শাসনগাঁওয়ে কারখানায় এই চক্ষুশিবিরে বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর জনসংযোগ কমিটির চেয়ারম্যান মোনাজুমা মুশতারী তানিয়া, কো-চেয়ারম্যান রিতা নায়েক, লায়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট গাজী আবুল কালাম, ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা এবং ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী উপস্থিত ছিলেন।