বৈশ্বিক পেশাজীবী সেবাপ্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস প্রাইভেট লিমিটেড (পিডব্লিউসি) কর ও পরামর্শক সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে শাখা স্থাপনের ঘোষণা দিয়েছে।
পিডব্লিউসি ইন্ডিয়ার তত্ত্বাবধানে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পিডব্লিউসি বাংলাদেশ শাখার পার্টনার ইনচার্জ হিসেবে কাজ করবেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ, যিনি ৩০ বছর এএনজেড গ্রিন্ডলেজ, সিটি ব্যাংক (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ শীর্ষস্থানীয় দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে পিডব্লিউসি। তবে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে ক্রমাগত বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় কোম্পানিটি নিজস্ব শাখা স্থাপন করল।
মামুন রশীদ বলেন, ‘পিডব্লিউসি নেটওয়ার্কের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ দেশে শাখা স্থাপন বাংলাদেশের প্রতি পিডব্লিউসির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই সাক্ষর বহন করে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা।’ বিজ্ঞপ্তি।