প্রিমিয়ার ব্যাংকের নির্বাহীদের ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। ভাইস চেয়ারম্যান ইমরান ইকবাল বিশেষ অতিথি ছিলেন। এ সময় ব্যাংকের পরিচালক বি এইচ হারুন, শাহ মো. নাহিয়ান হারুন, আবদুস সালাম মুর্শেদী ও কাজী আবদুল মজিদ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।