বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার সব ধরনের টিকিটের মূল দামের ওপর ১১ শতাংশ ছাড় পাবেন বাংলালিংকের প্রিয়জন গ্রাহকেরা। ১৯ নভেম্বর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়, ছাড়ের সুবিধাটি পেতে প্রিয়জন গ্রাহকদের “usbangla space base fare amount” লিখে ২০১২-এ পাঠাতে হবে। এ সুবিধা পেতে একজন গ্রাহক একসঙ্গে চারটির বেশি টিকিট কাটতে পারবেন না। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ম্যাস মার্কেট অ্যান্ড লয়েলটি ও পার্টনারশিপ বিভাগের প্রধান মাহবুবুল আলম, লয়েলটি অ্যান্ড পার্টনারশিপ সহকারী ব্যবস্থাপক ইয়াশের আরাফাত হোসাইন এবং ইউএস বাংলার বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান শফিকুল ইসলাম ও রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক টি এম মুশফিকুর রহমান। বিজ্ঞপ্তি