ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৫২তম শাখা ফরিদপুর শহরের মুজিব রোডে চালু করেছে। গোল পুকুর ড্রিম শপিং কমপ্লেক্সে অবস্থিত শাখাটিকে সর্বাধুনিক ব্যাংকিং-সুবিধা দিয়ে সাজানো হয়েছে।গতকাল রোববার শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ব্যাংকের এ নতুন শাখাটি উদ্বোধন করেন। ইবিএলের পরিচালক মীর নাসির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমান খান, ফরিদপুর জেলা প্রশাসক হেলালউদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।