ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া সভাপতিত্ব করেন।এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।