তৃতীয় দফায় বন্ধের কবলে পড়ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আর কখনো স্থলবন্দরটি বন্ধ না থাকলেও এবার ১৮ দলের ঘোষিত তিন দফা হরতালেই এখানে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, হরতালের কারণে ব্যবসায়ীরা নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো মালামাল আনা-নেওয়া করছেন না।