ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডের শা শা বাড়িতে ফ্রাইডেস ফাস্টফুডের নতুন শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং দ্বীন গ্রুপের চেয়ারম্যান ও ফ্রাইডেস ফাস্টফুডের ব্যবস্থাপনা পরিচালক গনি আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।