বাংলাদেশি যাত্রীদের জন্য দুবাই উৎসবে এমিরেটসের অফার

আসন্ন দুবাই শপিং ফেস্টিভ্যাল ২০১২ উপলক্ষে এমিরেটস এয়ারলাইন বাংলাদেশি যাত্রীদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজের আওতায় টুইন শেয়ার ভিত্তিতে চার রাতের জন্য জনপ্রতি সর্বনিম্ন ১৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।অফারটি ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত বহাল থাকবে। বিজ্ঞপ্তি।