ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, ভারত ২০১২ সাল নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তিনি গতকাল শনিবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা বলেন।ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, গত জুলাই মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের একটি চুক্তি হয়। ২০১২ সালের মধ্যেই ভারত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।—পিটিআই