কানাডায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে সম্প্রতি গঠিত হয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)।
সংগঠনের সভাপতি হয়েছেন সুবির কুমার দে। এইচ এম ইকবাল ও এম এ মোতালিব খোকন সহসভাপতি, মোহাম্মদ হোসাইন হাসান সাধারণ সম্পাদক এবং আশরাফুল বারী মঞ্জু যুগ্ম সম্পাদক হন। মশিউল আজম সজল সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান ভূঁইয়া কোষাধ্যক্ষ ও আলী মনজুর সহকারী কোষাধ্যক্ষ হন।
পরিচালকেরা হলেন শাহেদ হোসেন, খন্দকার মনিরউদ্দিন, এম এ মোমেন মুরাদ, আনোয়ার রশিদ, শাহাদাত হোসেন কিরন, মোহাম্মদ আলী খোকন, মিজানুর রহমান ভূঁইয়া, এহসানুল হাবীব, মাসুদ সিদ্দিকী ও আলম খোন্দকার। বিজ্ঞপ্তি।