বাংলাদেশ ব্যাংকের অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগরত নির্বাহী পরিচালক মো. আবুল কাসেম গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন। তিনি এ পদে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।মো. আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৭৩ সালে বিএসএস (সম্মান) ও ১৯৭৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।আবুল কাসেম ১৯৭৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর তিনি ২০০৫ সালে নির্বাহী পরিচালক পদে অধিষ্ঠিত হন। বিজ্ঞপ্তি।