কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মফস্বলভিত্তিক শিল্প স্থাপন স্কিমের আওতায় পুনঃ অর্থায়নের সুবিধার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড একটি চুক্তি করেছে।ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আরিফ কাদির ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এই চুক্তিতে সই করেন।চুক্তি সই অনুষ্ঠানে ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।