
স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসির চেয়ারম্যান স্যার জন পিস দুই দিনের এক আনুষ্ঠানিক সফরে গত রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। সফরকালে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্থানীয় কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের কোনো চেয়ারম্যানের এটাই প্রথম বাংলাদেশ সফর। তাঁর সঙ্গে থাকছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সিইও সুনিল কৌশাল।
স্যার জন পিস ২০০৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে ২০০৭ সালে তিনি ডেপুটি চেয়ারম্যান হন। তিনি স্বেচ্ছাসেবা কার্যক্রম ও ব্যবসায়িক সেবার স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে নাইট উপাধি পান।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ১০৫ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।