বাংলালিংকের গোপালগঞ্জ জেলার বিক্রেতারা পুরস্কৃত

বাংলালিংকের গোপালগঞ্জ জেলার সেরা ১০ জন খুচরা বিক্রেতাকে গতকাল বৃহস্পতিবার নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।পুরস্কারপ্রাপ্ত সেরা খুচরা বিক্রেতারা হলেন: বিজন মণ্ডল, মো. জাহিদুল হাসান মারুফ, আমিনুর রহমান, মৃণাল কান্তি দাস, আল মামুন, রতন বাড়ৈ, মো. সেলিম পারভেজ, তাইজুর রহমান খান সোহেল, নাজমুল ইসলাম ও মিজানুর রহমান।বাংলালিংকের জেলা শহরের অফিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলালিংকের জোনাল অফিসের ব্যবস্থাপক বশির আহম্মেদ বেপারী, জোনাল সেলস ম্যানেজার সৈয়দ মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।