বাগমারায় হিমাগারে আলু সংরক্ষণ শুরু

রাজশাহীর বাগমারার সালেহা ইমারত হিমাগারে গতকাল রোববার থেকে আলু সংরক্ষণ শুরু হয়েছে।স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, কৃষি কর্মকর্তা ড. সামস-ই-তাবরিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী।হিমাগারটির মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইয়াছিন আলী, মাহাবুবুর রহমান প্রমুখ।