
ব্র্যাক ডেইরি বাজারে এনেছে স্বাস্থ্যকর আড়ং ডেইরি লাবান। ব্র্যাক ডেইরি গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্র্যাক ডেইরি জানায়, স্বাস্থ্যের জন্য উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়াও এটি হাড়ের ক্ষয় রোধ করে হাড়কে মজবুত করতে সাহায্য করে।
সম্প্রতি ব্র্যাক সেন্টারে এই পণ্যটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা, ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আড়ং ডেইরি লাবান ২৫০ মিলি ও ৫০০ মিলি পেট বোতলে পাওয়া যাচ্ছে।