
এসকেএফ বাংলাদেশ লিমিটেড বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিষয়ে গত রোববার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।
বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ (রুমী) আলী এবং এসকেএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন সমঝোতা স্মারকটিতে সই করেন। এ সময় এসকেএেফর পরিচালক আতিকুর রহমান ও পরিচালক (অর্থ) কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সমঝোতার ফলে এসকেএফ বাংলাদেশ কখনো বাণিজ্যিক বিরোধের মুখে পড়লে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে তা সমাধানে সেবা দেবে বিয়াক। বিজ্ঞপ্তি।