বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের হোম ডেকোরের ঢাকার উত্তরা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪৬, রবীন্দ্রসরণিতে নতুন আঙ্গিকে শাখাটি উদ্বোধন করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসীন হাবীব চৌধুরী, বিক্রয় মহাব্যবস্থাপক (ডেকোরেটিভ) সৈয়দ আবু আবেদ সাহের, বিপণন প্রধান এ কে এম সাদেক নেওয়াজ এবং ডেকোর ব্যবস্থাপক আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।